• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

১১ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৫২

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‎দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৪০০ ছাগল বিতরণ করা হয়েছে।

১০ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই ছাগল বিতরণ করা হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন উন্নয়নে উপজেলার ১৯৬ জনকে দুটি করে মোট ৩৯২টি ছাগল প্রদান করা হয়েছে। ছাগলগুলোকে যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে কোন ছাগল যদি অসুস্থ হয় বা মারা যায় সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে।’

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী বলেন, ‘সরকার এই ছাগলগুলো পালন করার জন্য দিয়েছে, ছাগলগুলো বিক্রয় করা অথবা জবাই করা যা‌বেনা। এগুলো লালন-পালন করে ছাগলের বংশবৃদ্ধি করতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০