• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মৃত্যু

১১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:২২

চরফ্যাশনে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের  মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর সোমবার সন্ধ্যার পর উপজেলার জনতাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন  চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জিহান। সে ওমরপুর ইউনিয়নের  ফরিদ উদ্দিনের ছেলে।
অপরজন  আলীগাঁ এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী যুবায়েদ ইসলাম।  তিনি একই এলাকার রিয়াজের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, প্রাইভেট পড়া শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্টুমির ছলে জিহান ও যুবায়েদ রাস্তার পাশের ধানক্ষেতে নামলে কৃষক জাহাঙ্গীর মহাজনের ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন, ফসল রক্ষায় এভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা অত্যন্ত বিপজ্জনক এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০