• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:২০

চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবৈধভাবে মজুত ও গোপনে পরিবহন করার সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ।

এ ঘটনায় সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

৯ নভেম্বর রোববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী শামীম রেজাকে হাজির করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী শামীম রেজা একটি ট্রাকে করে ৪০০ বস্তা ইউরিয়া সার সদর উপজেলার গোষ্ঠবিহার গ্রামে তার নিজ গুদামে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি জানাজানি হলে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবালসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং কাগজপত্রবিহীন সারগুলো জব্দ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০