• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে বিএনপির প্রার্থী ঘোষণা

৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:১৯

মাদারীপুরে বিএনপির প্রার্থী ঘোষণা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এতে মাদারীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে এবং মাদারীপুর-৩ আসনে প্রার্থী মনোনীত হয়েছেন আনিসুর রহমান খোকন তালুকদার।

তবে মাদারীপুর-২ আসনে এখনো পর্যন্ত কারো প্রার্থিতা চূড়ান্ত করেনি বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে যোগ্য প্রার্থী নির্বাচন নিয়ে এখনো আলোচনা চলছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মাদারীপুর-১ আসনের প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯