• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২৭:০৩ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২১:০০

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১ নভেম্বর শনিবার দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি ও বিজেপি উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। বিএনপির কর্মীরা বাংলা স্কুল মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেয়া বিজেপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজেপির অভিযোগ, সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

অপর দিকে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে বলেন বিজেপি যে অভিযোগ করেছে সব মিথ্যা ।

এ ঘটনায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩