• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:৪৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভোটের নামে ষড়যন্ত্র করা হচ্ছে: শরিফ উদ্দিন জুয়েল

৩১ অক্টোবর ২০২৫ সকাল ১০:১১:১৩

গণভোটের নামে ষড়যন্ত্র করা হচ্ছে: শরিফ উদ্দিন জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।’

৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নামের ইসলামী দলটি কয়েকদিন আগে পিআর নামের এক ভুতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তখন তারা পিআর থেকে সরে আসে। এখন আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, যতই পাঁয়তারা করুন না কেন আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। দল যাকে মনোনয়ন দেবে আমরা সকলে তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

অনুষ্ঠানের আগে শরিফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনুষ্ঠানে জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯