• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪২:০৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে একাধিক মামলার আসামি বিগশো গ্রেফতার

২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৩:২২

কেরানীগঞ্জে একাধিক মামলার আসামি বিগশো গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে একাধিক হত্যা, ধর্ষণ ও ডাকাতি মামলার এজাহারভূক্ত সোহেল ওরফে বিগশো (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বিগশো ফরিদপুর জেলার সদরপুর থানার মোল্লাডাঙ্গী এলাকার আলাউদ্দিন ওরফে আলেক বেপারীর ছেলে।

২৬ অক্টোবর রবিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি সোহেল ওরফে বিগশো শুভাঢ্যা পূর্ব পাড়ায় মজিবর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করছে। পরবর্তীতে সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়।

Ad

জানা যায়, তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা,পাঁচটি মাদক মামলা একটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, ‘গ্রেফতার সোহেল ওরফে বিগশোকে একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এর আগেও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে একাধিকবার জেলে গিয়েছে। গত বছর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে ‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮



Follow Us