• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৪:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!

২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে পারিবারিক অভিমানে ঘাস নাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন টিয়া বিশ্বাস (২২) নামে এক তরুণী।

নিহত তরুণী বাগেরহাট মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পিতা শচীন চন্দ্র বিশ্বাস এলাকার একজন কৃষক।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় টিয়া স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা কালী পূজার মেলায় যেতে চেয়েছিলেন। তবে পরিবার তাকে একা যেতে নিষেধ করলে ক্ষোভ ও অভিমানে বাবার জমিতে ব্যবহৃত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।

অচেতন অবস্থায় তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন,‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে ‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২