• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:১৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

তিনটিলা বনবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩৭:১৫

তিনটিলা বনবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি : পূজনীয় বনভান্তের স্মৃতিবিজড়িত পূণ্যস্থান রাঙামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার উপজেলার সদরের তিনটিলা বনবিহারে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।

Ad

এ সময় বিহারে আগত হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাধু সাধু ধ্বনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। রাজবন বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তেকে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর উৎসর্গ করেন।

বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের ভান্তে পূণ্যজৌতি মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষু সংঘরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চীবর দান উদযাপন কমিটির সভাপতি রকি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওন, রাংঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মোর্শেদ, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি), লংগদু তিনটিলা বনবিহারের সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us