• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১৪:২৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নড়াইলের খাশিয়ালে সহায়তার কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:১৭:০৫

নড়াইলের খাশিয়ালে সহায়তার কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুঃস্থ মহিলা সহায়তা কর্মসূচির কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুঃস্থদের পরিবর্তে ক্ষমতার প্রভাব ও অর্থের বিনিময়ে ইউপি সদস্যদের স্ত্রী, প্রবাসীর স্ত্রী এবং সরকারি চাকরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

এ কার্ড বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতি করায় দুঃস্থ মহিলাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, খাশিয়াল ইউনিয়নের ১৭০ জন কার্ডধারীর তালিকায় সরকারি নার্স ও সৌদি প্রবাসীর স্ত্রীর নাম ও পাওয়া গেছে। এদের মধ্যে একজন শুড়িগাতী গ্রামের মেয়ে, যিনি বাগেরহাটে বসবাস করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে ঐ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য খান ওবায়দুর জানান, চেয়ারম্যানের সুপারিশেই এসব নাম তালিকায় এসেছে।

একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মিন্টু কুমার দাশ নিজের স্ত্রীর নামে কার্ড করে নিয়েছেন। তিনি ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

সংরক্ষিত মহিলা সদস্য চায়না বেগমের বিরুদ্ধে কার্ড দিতে ঘুষ নেয়ার অভিযোগও উঠেছে। তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাঐসোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও একই চিত্র। প্রবাসীর স্ত্রী, দালানবাড়িতে বসবাসকারী ধনীদের নাম রয়েছে কার্ডধারীদের তালিকায়।

স্থানীয়রা অভিযোগ করেন ঘুষ দিতে অক্ষম দুঃস্থরা বঞ্চিত হচ্ছেন। আর সামর্থ্যবান কার্ড  পেয়ে যাচ্ছেন অর্থ ও প্রভাবের জোরে।

এ বিষয়ে খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুন

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ জানান, ‘অভিযোগ তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭