• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪১:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুনারুঘাটে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৩২

চুনারুঘাটে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয়রা জানায়, শিশুদের অভিভাবকরা চানপুর চা বাগানে তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। কিন্তু শিশুরা খেলতে খেলতে পকুরপাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নামে। তখন তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০