• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৬:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩০:৪৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে দিয়ে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো জেলা। এই ঘটনার প্রতিবাদে ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।

অভিযোগ উঠেছে, ঢাকাগামী একটি বাসে ওঠার সময় বাস স্টাফ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে আবু রায়হানের। একাধিকবার ক্ষমা চাওয়ার পরও ঝন্টু তাকে কটূক্তি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস থেকে নামিয়ে দেয়।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯টা থেকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যরা। তারা অভিযুক্ত শ্রমিকসহ বাস মালিক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা গেছে, শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস ছাড়াও দেশের বিভিন্ন রুটে চলাচলকারী তার মালিকানাধীন সব পরিবহন বন্ধের দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনকারীরা।

এদিকে, অবস্থান কর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার দুপুর ১২টার পর থেকে ঢাকাগামী সকল

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত শ্রমিক ঝন্টুকে আটক করা হয়েছে। সারারাত ধরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা অনড় অবস্থানে থাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে উপস্থিত হন। তবে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, জুলাইযোদ্ধারা আমাদের বাস কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখে।

পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখন ছাত্ররা বাস চলতে দিচ্ছে না, এতে শ্রমিকরাও বিক্ষোভ করছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আন্দোলনকারীদের দাবি, ফ্যাসিস্ট সরকারের দোসর পরিবহন মাফিয়া ডন আমিনুল হক শামীমকে দ্রুত গ্রেফতার করতে হবে। তার মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস নিষিদ্ধ করতে হবে। অন্যথায় অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০