• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৪৫:১০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা: ছিনতাইকারী আটক

১৩ জুন ২০২৩ রাত ০৮:৪৯:১৯

নলছিটিতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা: ছিনতাইকারী আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে এক ছিনতাইকারী। ১২ জুন সোমবার রাতে জেলার নলছিটি উপজেলার পদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ছিনাতাই চেষ্টার ঘটনা ঘটে।

হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ছিনতাইয়ের চেষ্টাকালে আল আমিন ফরাজী (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় । অভিযুক্ত আল আমিন বরিশাল কাউনিয়া থানার রাঢ়ীমহল এলাকার মানিক ফরাজীর ছেলে। ১৩ জুন মঙ্গলবার দুপুরে ঘটনাটি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান

Ad
Ad

তিনি জানান, মঙ্গলবার রাতে বরিশাল থেকে অটোচালক মিঠুন হাওলাদারকে নিয়ে নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় আসেন ছিনতাইকারী মো. আল আমিন। এ সময় ঐ এলাকা নির্জণ হওয়ায় চালককে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী । পরে স্থানীয়রা আল আমিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। অটোচালক মিঠুনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Ad


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অটোচালক মিঠুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ছিনতাইকারীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us