• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৭:২৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩১:২০

বকশীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা আক্তার লাইজু।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিষা আফরিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। উদ্বোধন শেষে মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

কৃষিতে প্রযুক্তির ব্যবহার জোরদার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, কৃষি প্রযুক্তির পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদন করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা, পরিবেশ বান্ধব ফসল চাষের লক্ষ্যে মেলাটি উদ্বোধন করা হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার মেলাটি অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১