• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:৩০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৫৪

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: রায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইলের মোবারকশাহ সড়কের একটি খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ২টি বোমা উদ্ধার করেছে র‍্যাব-১১।

৪ অক্টোবর শনিবার রাত সাড়ে ১১টায় দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই ঢাকা থেকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা হয়।

র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২টি বোমা উদ্ধার করি।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

পরে আমরা বিষয়টি আমাদের র‍্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানাই। তারা ঢাকা থেকে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভোর রাত আনুমানিক পৌনে ৪টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাসহ মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত এঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে। অস্ত্র, গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩