• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৫৬:২৬ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি আটক

২ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৪:২৭

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি। আটক বাজির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

১ অক্টোবর বুধবার রাতে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান। তার উপস্থিতিতে ১০ বিজিবির এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানে অংশ নেয়।

অভিযানে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস বিভাগে জমা করা হবে।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০