• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৫:১৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিয়াবাড়ি ফুটবল ক্লাব

২৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:০৭

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিয়াবাড়ি ফুটবল ক্লাব

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলার সাটুরিয়া উপজেলার জিকে স্পোর্টিং ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় দিয়াবাড়ি ফুটবল ক্লাব ও একরাম স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় জনতা ভিড় জমায় মাঠে। দুই দলের মধ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপভোগ করেন দর্শকরা। রোমাঞ্চকর এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দিয়াবাড়ি ফুটবল ক্লাব ০-১ গোলে একরাম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ ট্রাইবেকারে এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দিয়াবাড়ি ফুটবল ক্লাব।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দুরে থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০