• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৩২:৫৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১

২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০৮:৩০

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে  তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষ গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন  জানান, ইতোপূর্বে বিগত বছরগুলোতে  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে  প্রোপাগান্ডার গুজবের মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয়েছে, এবার নারায়ণগঞ্জে কোনরকম অপটিকোর ঘটনা ঘটে নাই।

তিনি বলেন, দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামণ্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।” এছাড়া পূজা উপলক্ষে যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের  সভাপতি প্রবীর কুমার সাহা  র‍্যাব-১১ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র‍্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও নির্ভেজাল ও শান্তিপূর্ণ করে তুলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১