• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১৮:০০ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫২:১৬

আখাউড়ায় রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তা বন্ধ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে উত্তেজনা দেখা দেয়।

১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে স্থানীয়রা বিক্ষোভ করে।

Ad
Ad

এ সময় বিক্ষোভকারীরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন থামিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।

Ad

কুমিল্লা সাব-ডিভিশন রেলের নির্দেশ মোতাবেক মিজানুর রহমান সহ এসএসই/ওয়ে কুমিল্লা’র কয়েকজন কর্মী অনুমোদনবিহীন ওই রাস্তা বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা রাস্তা বন্ধ না করে চলে যান।

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া, জাহাঙ্গীর আলম ও স্থানীয় মেম্বার দুলাল মিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যান এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, জোর করে যদি ওই পথে খুঁটি স্থাপন করে যোগাযোগ বন্ধ করা হয়, তবে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর রেলওয়ে ক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us