• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৫৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে স্বামী-দেবরের মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা

১০ জুন ২০২৩ দুপুর ১২:৩৪:২৮

মহেশখালীতে স্বামী-দেবরের মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা

মহেশখলী (কক্সবাজার)  প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে স্বামী ও দেবরের মনোমালিন্যে মুবিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সে দুই সন্তানের জননী।

৯ জুন শুক্রবার উপজেলার হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মুবিনা আক্তার উপ‌জেলার কালারমারছড়ার ইউনিয়নের অফিস পাড়া গ্রামের মৃত ছালেহ আহমদের মেয়ে ও হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়ার মালেশিয়া প্রবাসী ছৈয়দ মিয়ার স্ত্রী।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিহতের শাশুড়ী আপিলা খাতুন জানান, গত ৭ জুন রাত আনুমানিক ৩ টার দিকে সে নিজের গলায় দা পেছিয়ে আত্নহত্যার চেষ্টা করে। এতে তার চিৎকারে আমরা ঘুম থেকে উঠে দেখি তার গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। এসব দেখে আমিও চিৎকার করি। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর শুক্রবার সকাল ৯ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তাদের আর্তচিৎকার শুনে গিয়ে মুবিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তবে তখন সে নিজেই কাউকে তার পাশে যেতে দিচ্ছিল না এবং সে গলার কাটা স্থান কাউকে চেপে ধরতেও বাধা দিচ্ছিলেন।  

নিহতের পরিবার সুত্রে জানা যায়, তার স্বামী প্রায় ১০ বছর ধরে মালেশিয়া প্রবাসী। প্রবাসে থাকায় বিভিন্ন বিষয় নিয়ে তার দেবর আক্তার হোসেন এবং স্বামীর সাথে মোবাইলে বাকবিতণ্ডা হতো।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সম্প্রতি স্বামী ও দেবরের এমন পারিবারিক কলহের জেরে মুবিনা অভিমান করে আত্মহত্যা করেছে বলে শশুর বাড়ির লোকজন দাবি করছে।

এদিকে নিহত গৃহবধূকে চট্টগ্রাম পাঁচলাইশ থানায় ময়নাতদন্ত শেষে মহেশখালীতে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের ফুফাতো ভাই ইমরান হোসেন।

ঘটনার সততা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন।

আরও পড়ুন

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯