• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৫:৫১ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:০৪

মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদে গোসল করতে গেয়ে সাজিন ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাজিন ইসলাম ওই গ্রামের ১নং কলোনির একরামুল ইসলামের ছেলে ও আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

Ad
Ad

স্থানীয়রা জানান, চাচাত বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে কপোতাক্ষ নদে গোসল করতে যায় শিশু সাজিন ইসলাম। এসময় সে নদের পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সাজিনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মী ওয়াসিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুপুরে শিশু সাজিন কপোতাক্ষ নদে গোসল করতে নেমে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us