• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩৩:৪০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৪

৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:০৪

নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ মেজবাকে।

৩১ আগস্ট রোববার দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

Ad

গ্রেফতাররা হলেন—ঘাঘা উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল শেখ (৩৬), একই গ্রামের বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহকে অপহরণের মূল পরিকল্পনা করেন উজ্জ্বল শেখ। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেন এবং সহযোগী রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা থেকে ঋণ শোধ করে দেয়ার আশ্বাস দেন।

গত ৩০ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয়। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। সেখানে শিশুটির পাহারায় ছিল রোজিনা বেগম।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ করতে বলেন। কিন্তু তাদের বক্তব্যে অসংগতির কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় রোববার ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us