• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৩৩:৫০ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

লালপুরে ফুটবল খেলতে গিয়ে পদ্মায় কিশোরের মৃত্যু

৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫৮:৩২

লালপুরে ফুটবল খেলতে গিয়ে পদ্মায় কিশোরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উপজেলার তিলকপুর বালুরঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে আকাশ আলী (১৫) নামের এক কিশোর পদ্মা নদীতে ডুবে মারা গেছে।

৩০ আগস্ট শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রজব আলী। নিহত আকাশ আলী তিলকপুর গ্রামের শাহিনের আলমের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, আকাশ ও তার বন্ধুরা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলার সময় বল নদীতে পড়লে তা তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।

Ad

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলার রুজু করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
১১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:৫৬




ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭


সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪১


Follow Us