• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নিজের জুস খেয়ে নিজেই অজ্ঞান

৩০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৭:৪৯

নিজের জুস খেয়ে নিজেই অজ্ঞান

নীলফামারী প্রতিনিধি: অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়াকে (৪৮) আটক করেন রেলওয়ে যাত্রীরা ।

৩০ আগস্ট শনিবার ভোরে খুলনা থেকে চিলাহাটি আসার পথে সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে ওই ট্রেনে দুইজন যাত্রীকে জুস খাইয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় যাত্রীদের কাছে আটক হন ওই। এ সময় যাত্রীদের চাপের মুখে তার কাছে থাকা অবশিষ্ট জুস খাওয়ানো হয় তাকে। জুস পান করে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুল মিয়া। তিনি বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী। তিনি জানান, অজ্ঞান ফুল মিয়াকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তার। এ ঘটনায় তার বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬