• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৫৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাঙ্গাবালীতে যুবলীগ নেতা গ্রেফতার

৩০ আগস্ট ২০২৫ সকাল ০৯:০২:০৮

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাঙ্গাবালীতে যুবলীগ নেতা গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি যুবলীগ নেতা জামাল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ আগস্ট শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জামাল প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে রাঙ্গাবালী থানায় প্রেরণ করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭