• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৭:৫০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

২৭ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৮:৫৩

ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ মহোদয়ের নির্দেশনায় ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে এস আই মো. মেহেদী হাসান মিশন, এসআই শিবলী নোমানী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের পাশে নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাসে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

গ্রেফতারকৃত নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। সে ঢাকা মিরপুর এলাকায় থাকে। তার নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১