• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৫:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত আরও দুইজন

২২ আগস্ট ২০২৫ বিকাল ০৪:০৩:১৩

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত আরও দুইজন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিন (১৫)। এ ঘটনায় তার দুই সমবয়সী বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

২২ আগস্ট শুক্রবার ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা জোরপূর্বক নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারা। চোর সন্দেহে নিরীহ কিশোরদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুস্থ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তিনি আরও বলেন, চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যার কোনো আইনগত বিধান নেই। অপরাধ প্রমাণের বিষয়টি আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬