• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৭:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাভারে টিসিবির পণ্য পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক আটক

১৩ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৩:০৭

সাভারে টিসিবির পণ্য পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক আটক

সাভার প্রতিনিধি: সাভারে অবৈধভাবে টিসিবির পণ্য রাতের আধারে পিকআপযোগে পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক লিটন মিয়াকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে টিসিবি সয়াবিন তেল, আটা, চিনি ও ডাল পাওয়া যায়।

১২ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, টিসিবির পণ্য রাতের আধারে পিকআপযোগে পাচারের গোপন তথ্যের ভিত্তিদে গেলরাতে সাভার রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে টিসিবির ১৮শো লিটার সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মুসুরের ডাল পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে এর চালক লিটন মিয়াকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরবর্তীতে চালক লিটন মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয় জানিয়ে পুলিশ বলছে চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০