• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় খণ্ডিত মস্তকসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার

১১ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৮:৫৮

ডুমুরিয়ায় খণ্ডিত মস্তকসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মানুষের খণ্ডিত মস্তকসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

১০ আগস্ট রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চুকনগর পালপাড়া সংলগ্ন হাতিপোতার ডাঙ্গী নামক স্থানের একটি বাগান থেকে মানুষের ছিন্ন মস্তকসহ শরীরের বিভিন্ন স্থানের মাংসের খণ্ডিত অংশসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের বিভিন্ন হাড়ের অংশ উদ্ধার করা হয়।

খণ্ডিত মরদেহ টুকরোর পাশে পড়ে থাকা লুঙ্গি, শার্ট ও ভাঙা মোবাইল ফোন দেখে আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী রেজাউল সরদার বলেন  এইটা তার ছেলে ইসমাইলের মরদেহ বলে কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা যায়,গত পহেলা আগস্ট চুকনগর বাজার কাউন্সিল রোডে বসবাসকারী রেজাউল সরদারের ছেলে ইসমাইল সরদার (১৮) ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ২ আগস্ট ডুমুরিয়া থানায় ইসমাইলের বড় ভাই ইব্রাহিম সরদার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৬৩।

নিখোঁজ ইসমাইলের পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল-সাদা শার্ট। গতকাল দিবাগত রাতে উদ্ধারকৃত খণ্ডিত মরদেহ টুকরার পাশে সেই পোশাক পড়ে থাকতে দেখে নিখোঁজ ইসমাইলের পিতা রেজাউল সরদার ধারণা করেন এইটা তার ছেলে ইসমাইলের খণ্ডিত মরদেহের টুকরা সে হত্যার শিকার হয়েছে। কেউ তার ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলেছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, ইসমাইল নিখোঁজ হওয়ার পর থেকে সারাদেশে ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। রোববার রাত ১১টার দিকে খণ্ডিত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখান থেকে মাথার খুলি, ২টি পায়ের অর্ধ গলিত কিছু অংশ পাঁজরের হাড়ের কয়েকটি অংশসহ শরীরের বিভিন্ন অংশের ১১টি আলামত উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি আরও বলেন, রাতে সিআইডির এক্সপার্টদের একটি টিম সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহের শরীরের খণ্ডিত টুকরোর অংশ গুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪