• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৩:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে হাসপাতালে এক দিনের নবজাতক চুরি, গাফিলতির অভিযোগ

১১ আগস্ট ২০২৫ দুপুর ১২:০৫:৫৬

নরসিংদীতে হাসপাতালে এক দিনের নবজাতক চুরি, গাফিলতির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি: জেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে এক দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ১০ আগস্ট রোববার বিকেলে নরসিংদী পৌর এলাকার বাসাইল মোড়ের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন নবজাতকের স্বজনরা।

জানা গেছে, শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজি চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার বিকেলে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে রোববার বিকেলে হাসপাতালের কেবিন থেকে হঠাৎ করেই নবজাতকটি নিখোঁজ হয়ে যায়।

স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। পর্যাপ্ত পর্যবেক্ষণ না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, "রোগীর পরিবারের উপস্থিতিতেই একজন অপরিচিত নারী, নিজেকে স্বজন পরিচয়ে, কেবিনে প্রবেশ করে। এরপরই শিশুটি নিখোঁজ হয় বলে জানা যায়।"

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী আঁচলের নিচে কিছু ঢেকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনিই নবজাতকটি চুরি করেছেন।

ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, "নবজাতক চুরির খবর পেয়ে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনায় চোর শনাক্তের চেষ্টা চলছে। নবজাতক উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।"

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬