• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

৪ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৮:১১

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

৩ আগস্ট রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, শোনা যাচ্ছে, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পাঁচঠাকুরী এলাকায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দিলে রাত ১১টার দিকে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে এক জনকে মৃত অবস্থায় পাই এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০