• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:২৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল শুরু

১ আগস্ট ২০২৫ দুপুর ১২:৪৩:২৫

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে টানা ৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

১ আগস্ট শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে ছিল, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটসহ অন্যান্য রুট।  

জসিম উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত ২৯ জুলাই দুপুর থেকে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ছিল। সতর্ক সংকেত না থাকায় এবং আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় শুক্রবার সকাল ১০টা থেকে ভোলার এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১