• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৯:৩৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৩ জুলাই ২০২৫ সকাল ০৯:৩৪:৫৪

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার ভ্যানচালক রহিদুল ইসলামের চার বছর বয়সী কন্যা আয়েশা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

২২ জুলাই মঙ্গলবার আনুমানিক বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে পুকুর সহ নিচু জায়গা ও ছোট খাটো গর্ত গুলো পানিতে ভরে গেছে। ঠিক তেমনি বাড়ির পাশের ছোট পুকুরটি পানিতে ভরপুর থাকায় আজকে আয়েশা অনাকাঙ্খিতভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেল।

Ad

আয়েশার দাদা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর ধারে আয়েশা একা-একা খেলা করছিল। কোন এক পর্যায়ে এসে পুকুরের পানিতে পড়ে যায় এবং পানিতে ডুবে সে মারা যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গিয়ে দেখে আয়েশার মরদেহ ভাসছে। পরে তার মায়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ উদ্ধার করে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার বছর বয়সী এই মেয়ে শিশুটির মৃত্যু খুবই বেদনাদায়ক। সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us