• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৫:০২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২১ জুলাই ২০২৫ সকাল ০৮:৪৬:১৭

সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মারুফ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

২০ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল রাধানগর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুখবেলাই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান ঢাকামুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০