• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৪৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

৪ জুলাই ২০২৫ দুপুর ০২:৩৫:১২

আড়াইহাজারে বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা  ছেলো মানসিক ভারসাম্যহীন।

Ad

৪ জুলাই শুক্রবার সকালে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী  পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২ ) পলাতক রয়েছে।

Ad
Ad

এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হাতুড়ি দিয়ে  বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি  কাজ করতো। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল।

স্থানীয়রা আরও জানান,  পিতার হত্যার অভিযুক্ত থেকে ছেলেকে রক্ষা করতে পরিবার এখন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ছেলেটি মাদকাসক্ত। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  পরিবারের পক্ষ থেকে ছেলেকে মানসিক ভারসাম্যহীন দাবি করা হচ্ছে,  তারা মানসিক ভারসাম্যহীনতার প্রমাণপত্র থানায় জমা দেবে বলে জানিয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০


Follow Us