• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১০:৩৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সোনা মসজিদ স্থলবন্দরে কমপ্লিট সাট ডাউনে বন্ধ আমদানি-রপ্তানি

২৮ জুন ২০২৫ রাত ০৮:৫৭:০৭

সোনা মসজিদ স্থলবন্দরে কমপ্লিট সাট ডাউনে বন্ধ আমদানি-রপ্তানি

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে।

কর্মসূচির কারণে ২৮ জুন শনিবার দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি। ভারতেও যায়নি কোনো রপ্তানি পণ্য।

সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এ জন্য শুল্ক আদায়ের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে সোনামসজিদ স্থলবন্দরে। কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কর্মসূচির কারণে বন্দরে অন্তত রপ্তানি পণ্যবাহী ৬টি ট্রাক আটকা পড়েছে।

সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, আজ শনিবার সারাদিন শট ডাউন কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যা নাগাদ কেন্দ্র থেকে নতুন কর্মসূচি আসতে পারে। সে অনুযায়ী পরবর্তী কর্মসূচিও পালন করা হবে।

সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একবারেই বন্ধ হয়ে গেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২