• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৩৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক যুবতীসহ আটক ৫

২৮ জুন ২০২৫ বিকাল ০৩:৩৭:০২

ভৈরবে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক যুবতীসহ আটক ৫

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক যুবতীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

২৭ জুন শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় পঞ্চবটি নতুন রাস্তা এলাকার সৌদি প্রবাসী আরমান মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো নতুন রাস্তা এলাকার রায়হান মিয়ার স্ত্রী পারুল ( ২০) কলাবাগান এলাকার শাহিন মিয়ার স্ত্রী রিমি বেগম (২২) নতুন রাস্তা এলাকার রতন মিয়ার স্ত্রী দেহ ব্যবসায়ীর মূল হোতা নেহার বেগম (৩৮), চন্ডিবেড় এলাকার পিন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২২) ও তার বন্ধু (অজ্ঞাত)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এলাকাবাসী জানায়, এ বাড়িতে নেহার বেগম দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে ছেলে মেয়েদের এনে তার বসত ঘরে অসামাজিক কাজ করে থাকে। মাদক সেবন থেকে শুরু করে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নেহার বেগম করে আছে।   আমরা একাধিকবার বাড়ির কেয়ার টেকার আনোয়ার হোসেনের কাছে অভিযোগ করলেও তিনি কোনো কর্ণপাত করেননি।

পঞ্চবটি বউবাজার এলাকার আমাদের চেষ্টা নামক মাদক বিরোধী সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, ৫ আগস্টের পর থেকেই শুনে আসছি এ বাড়িটিতে অসামাজিক কাজ চলছে। আমাদের লোকজন এ বাড়িতে  নজরদারি শুরু করে। সংগঠনের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ২ যুবক ২ যুবতী ও ঘরের মালিক নেহারকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের বেশ কিছু উপকরণ ও ২ প্যাকেট কনডম তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশে খবর দিলে শহর ফাঁড়ির এটিএসআই সঙ্গীয় ফোর্সসহ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

আটকরা বলেন, পার্শ্ববর্তী বাড়ির নুর আমিন আমাদেরকে খদ্দের এনে দেয়। আমরা ৩ জনই স্বামী পরিত্যক্তা। জীবিকার তাগিদেই এ পার্শ্ববর্তী আসতে হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বাড়ির কেয়ারটেকার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি। প্রমাণের অভাবে তাদেরকে বাড়ি থেকে বের করিনি। পরবর্তী সময়ে তাদেরকে আর এই বাড়িতে থাকতে দেবো না।

শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকদেরকে থানায় আসি। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটকদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬