• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:৪৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে একসাথে ৩ সন্তানের জন্ম

২৭ জুন ২০২৫ রাত ০৯:০৯:৫৪

নীলফামারীতে একসাথে ৩ সন্তানের জন্ম

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী এলাকার দম্পতি রেবেকা সুলতানা (২৮) ও স্বপন ইসলাম (৩৫)। নয় বছরের বৈবাহিক জীবনে ছিল না কোনো সন্তান। সন্তান না থাকায় তাদের দাম্পত্য জীবনে তৈরি হয়েছিল দূরত্ব।

তবে ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের জীবনে এলো এক অসাধারণ প্রাপ্তি একসঙ্গে জন্ম নিলো তিনটি জমজ সন্তান দুই ছেলে এক মেয়ে।

স্বপন ইসলাম বলেন, বিয়ের ৯ বছরেও সন্তানের মুখ দেখতে পারিনি। সংসারে অশান্তি লেগেই থাকত। তবে হাল ছাড়িনি, স্ত্রীর চিকিৎসা চালিয়ে গিয়েছি। যেখানে একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলাম, সেখানে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। এখন মনে হচ্ছে আমাদের দাম্পত্যে যেন নতুন আলো ফুটেছে, নতুন বন্ধনে আবদ্ধ হয়েছি।

প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি বলেন, এ দম্পতির চিকিৎসা দীর্ঘ ও জটিল ছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে আজ তারা এ বিরল সুখবর পেয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২