• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৩:৫৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

যমুনা নদী থেকে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২৪ জুন ২০২৫ বিকাল ০৪:৪৭:০১

যমুনা নদী থেকে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৫৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। ২৪ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর দেড় টা পযন্ত চৌহালীর যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷  

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ১৫৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

অভিযানকালে নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফুর ইসলাম, এসআই মো. আবিদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩