• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৮:৩৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে রেস্টুরেন্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হেনস্তার শিকার কর্মকর্তা

২৪ জুন ২০২৫ সকাল ০৯:২২:৫৪

মতলব উত্তরে রেস্টুরেন্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হেনস্তার শিকার কর্মকর্তা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর বুকে গড়ে ওঠা ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম।

জানা যায়, স্থানীয় একটি আবাসিক মিটার থেকে প্রায় ৪শ মিটার দূরত্বে লাইন টেনে রেস্টুরেন্টটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর সেই সংযোগ ব্যবহার করে শত শত লাইট ও ফ্যান চালিয়ে সেখানে চালানো হচ্ছিল বাণিজ্যিক কার্যক্রম। বিদ্যুৎ আইনে এটি গুরুতর অপরাধ হওয়া সত্ত্বেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো অনুমতি ছাড়াই দিনের পর দিন এই অবৈধ সংযোগ ব্যবহার করে আসছে।

বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিদ্যুৎ বিভাগ সরেজমিনে যাচাই করে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়। গত সপ্তাহে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম রেস্টুরেন্টে প্রবেশ করলে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন।

এজিএম শহিদুল ইসলাম বলেন, ‘সাইড লাইন বা আবাসিক মিটার দিয়ে কেউ বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার করতে পারে না। এটি স্পষ্টভাবে বিদ্যুৎ আইনের লঙ্ঘন। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমাকে হেনস্তার শিকার হতে হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সরাসরি বাধা দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে নিরাপদ মনে করিনি। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কর্মকর্তাদেরই হেনস্তা হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে আইন মানবে? আমি এ বিষয়ে ডিজিএম স্যারের সঙ্গে কথা বলেছি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫