• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে স্ত্রীকে বালিস চাপা দিয়ে হত্যা, স্বামী পলাতক

২০ জুন ২০২৫ বিকাল ০৩:১৮:৪৭

নরসিংদীতে স্ত্রীকে বালিস চাপা দিয়ে হত্যা, স্বামী পলাতক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের ভাগদী এলাকায় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বালিস চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নয়ন মিয়ার বিরুদ্ধে।

২০ জুন শুক্রবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূর নাম তাসনিম (২৬)। তিনি ভাগদী মীরবাড়ির ইনছেন আলীর মেয়ে। স্বামী নয়ন মিয়া (৩২) পেশায় স্থানীয় একটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে স্ত্রী তাসনিমের মুখে বালিস চাপা দিয়ে হত্যা করেন নয়ন। পরে নয়ন ঘর থেকে পালিয়ে যান। বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন।

সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সামিউল হক জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামি নয়ন মিয়াকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০