• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯ জুন ২০২৫ বিকাল ০৪:২০:১৪

কুমিল্লায় হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আবুল হাসনাত অপু (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ জুন বৃহস্পতিবার দুপুরে হাসনাতকে কুমিল্লা আদালতে চালান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন বুধবার রাত সাড়ে ১১টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে, দেবীদ্বার নিউমার্কেট এলাকা তাকে গ্রেফতার করে।

মো. আবুল হাসনাত অপু উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের পুত্র এবং সুলতানপুর ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবু বকরকে হত্যার চেষ্টার তথ্য প্রমাণে তাকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭