• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারের সাবেক পৌর মেয়র শামীম কারাগারে

১৮ জুন ২০২৫ সকাল ০৯:২১:০২

দেবিদ্বারের সাবেক পৌর মেয়র শামীম কারাগারে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

১৭ জুন মঙ্গলবার দুপুরে শামীম কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শামীম একই উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র শামীম এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তিনি উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাকে জেলা দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে সাবেক মেয়র শামীমকে কারাগারে পাঠানোর বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন আবাদ বলেন, ‘ঘটনার সময় শামীম পরিবার নিয়ে কক্সবাজার ছিলেন। কক্সবাজার থেকে কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না। আমরা তার কক্সবাজারে অবস্থানের সংশ্লিষ্ট প্রমাণও আদালতে উপস্থাপন করেছিলাম। এখন জামিনের জন্য আবারও উচ্চ আদালতে আবেদন করা হবে।’

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকার একটি হাসপাতালে এক মাসেরও বেশি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর গত ১৪ সেপ্টেম্বর সাব্বির মারা যান।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ঘটনায় তার মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল ও পৌর মেয়র শামীমসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেন, এই হত্যা মামলায় এ পর্যন্ত ৩১ জন গ্রেফতার হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০