• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মুসল্লি নিহত

২৯ মে ২০২৩ বিকাল ০৩:০৮:৩১

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মুসল্লি নিহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলাধীন কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মালেক মিয়া নামের ৫৬ বছর বয়সী একজন মুসল্লী নিহত হয়েছেন।

২৯ মে সোমবার ফজরের আযানের পরপরই কুরকুটিছড়ির ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ২নং বরকল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুরভী আক্তার।

তিনি জানান, স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদ সংলগ্ন নদীর পাড়ে ওযুর জন্য যান। এক ঘন্টায়ও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল এলাকায় হামলা চালায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি স্থানীয়দের বাড়ি-ঘর ভেঙ্গে চুরমারসহ অনেক মানুষের প্রাণ যায়।

সংশ্লিষ্ট প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ না থাকায় স্থানীয় বাসিন্দারা বন্য হাতির আক্রমণে নিজেদের প্রাণহানি থেকে শুরু করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হলেও এই ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছে না স্থানীয় ক্ষতিগ্রস্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০