• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১১:৩৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ

১০ জুন ২০২৫ বিকাল ০৩:৪৯:০২

সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আমেরিকা ভিত্তিক ফ্রেন্ডেস অব হিউমেনেটি (এফ ও এইচ) প্রকল্পের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

Ad

৮ জুন শহরের গোলাহাটে অবস্থিত মোহাম্মদ আব্দুল লতিফ এফ ও এইচ প্রাথমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এফওএইচ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর সৈয়দ ওসামা জালাল।

Ad
Ad

বিশেষ অতিথি হিট এর ভাইস চেয়ারম্যান মো.আব্দুল বারী,এফওএইচ স্কুল প্রজেক্টের পরিচালক মো. আব্দুল লতিফ, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল, শিক্ষকগণসহ গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে হিউমেনেটি ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে এফ ও এইচ প্রকল্পের অধীনে ৫টি প্রাথমিক বিদ্যালয় যার শিক্ষার্থীর সংখ্যা ৬২০ জন। ১টি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ৫০০ জন ও ১টি কোচিং সেন্টার শিক্ষার্থী ১০০ জন এবং শিক্ষকসহ স্টাফ ৮০ জন। মোট ১ হাজার ৩শ জন শিক্ষার্থী ও স্টাফের মাঝে মাংস বিতরণ করা হয়। এদের প্রত্যেকে দেয়া হয় এক কেজি ৩শ গ্রাম করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীর হাতে ওই মাংস তুলে দেন ।

এ সময় প্রধান অতিথি সৈয়দ ওসামা জালাল  শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে সৈয়দপুরে অনন্য ভূমিকা রাখছে এফ ও এইচ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এর অধিকাংশ শিক্ষার্থীই  ক্যাম্প শিশু। কিন্তু সুদৃশ্য স্কুল ইউনিফর্ম পরিহিত এই শিক্ষার্থীদের দেখে বোঝার উপায় নেই তারা সমাজের অনগ্রসর অংশ।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। তা হলেই তারা একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এটির উদ্যোক্তা আমেরিকার আহম্মেদ কারীম ঝান্ডা।

উল্লেখ, ২০১৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিউম্যান ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে  ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ) সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫টি প্রাথমিক, একটি উচ্চ বিদ্যালয় ও ১টি কোচিং সেন্টার পরিচালনা করছে। এ সব বিদ্যালয়ের সুবিধাভোগীরা হলো মূলত ক্যাম্প শিশু ও সমাজের অনগ্রসর অংশের শিশু কিশোর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us