• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

৮ জুন ২০২৫ দুপুর ০২:৩৩:২৮

সুন্দরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৭ জুন শনিবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ইলিয়াস মৎস্য খামার থেকে ফেরার সময় বেশ কয়েকজন তার গতিপথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন যায়গায় কুপিয়ে রক্তাক্ত করে। পরে ইলিয়াস কে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে, রক্তক্ষরণসহ বেশ কিছু জটিলতার কারণে এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ মুঠোফোনে এশিয়ান টেলিভিশন কে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয় নি। তবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬