• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৮:৩৮ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

২৮ মে ২০২৩ বিকাল ০৩:৫৬:৪৭

স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে উত্যক্তেরে প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ২৭ মে শনিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন উপজেলার আজমপুর উইনিয়নের মদনপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

Ad

নিহতের পরিবার সুত্রে জানা যায়, পলাশের চাচাতো ভাই সুমন প্রায়ই তার স্ত্রীকে উত্যাক্ত করত। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় পলাশ বাড়িতে না থাকার সুযোগে আবারও তার স্ত্রীকে উত্যক্ত করে সুমন।

Ad
Ad

পরে রাতে পলাশ বাড়িতে এলে তার স্ত্রী উত্যক্তের বিষয়টি জানায় । এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাই সুমনের কাছে প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে
বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। নিহত পলাশ ভ্যানচালনার পাশাপাশি কৃষি কাজ করতেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬

Follow Us