• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু

২ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৩০

চুয়াডাঙ্গায় কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় এক মাদক মামলার আসামির চুয়াডাঙ্গা জেলা কারাগারে মৃত্যু হয়েছে। তবে পরিবারের লোকজন দাবি করেছে দর্শনা থানা পুলিশ তাকে আটকের সময় সে সুস্থ ছিল, কিন্তু তাকে প্রহার করায় তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

২ জুন সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়।

গ্রামবাসী সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম আকবর আলীর ছেলে মহিরুল ইসলাম (৪২) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি থেকে ১ জুন রোববার সকাল ১০টার দিকে সে নিজ গ্রামের বাড়িতে আসার পর পরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ওই সময় সে সুস্থ ছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মৃতের ভাতিজা সাইদুর রহমানসহ আত্মীয়-স্বজনরা জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ মহিরুলকে আটক করে নিয়ে যায় তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবর শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে তারা জানান।

দর্শনা থানার অফিস ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এসআই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে কোর্ট হাজতে সোপর্দ করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোর্ট হাজত থেকে রোববার বিকেল ৫টায় ওই আসামিকে কারাগারে দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০