• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১০:১৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বন্দরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ আটক ১

১ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৬

বন্দরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ মো. মিকাইল হোসেন রয়েল (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

Ad

১ জুন রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম মোর্শেদ। এর আগে গতকাল রাতে বন্দরের মদনপুর বাজার এলাকা থেকে আসামিকে আটক করা হয়। তিনি যশোর জেলার মনিরামপুর থানার আবুল হোসেনের ছেলে।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকাগামী কাভার্ড ভ্যানটি তল্লাশী ৩ হাজার ৬১৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার ও কভার্ডভ্যানটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ভারতীয় শাড়ি ও থ্রি-পিস গুলো পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কুমিল্লার বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এ সকল জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আনয়ন করার বৈধ কোন ডকুমেন্টস নাই। জব্দকৃত কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার। গত ৭-৮ মাস পূর্বে সে ড্রাইভার হিসাবে আরিফ মজুমদার এর প্রতিষ্ঠানে মাসিক ২০ হাজার টাকা বেতনে চাকুরিতে যোগদান করে। গত ৩১ মে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন কাঠেরপুল ভারতীয় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি-পিস গুলো গাড়িতে লোড করে দেয়। পরে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের মাধ্যমে পাহারা দিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

আটক আসামির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us