• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৬:৩৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় প্রতিবাদ

২৬ মে ২০২৫ বিকাল ০৪:০০:১৬

নবাবগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় প্রতিবাদ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দরবারে এ এলাহি জামে মসজিদ ভাঙচুর, আগুন ও বাড়িঘর লোপাট কারীদের বিরুদ্ধে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিন্ন রকম প্রতিবাদ জানিয়েছে দরবারে এ এলাহি জামে মসজিদ কর্তৃপক্ষ।

একেই সাথে হামলাকারীরা নবাবগঞ্জ থানাধীন গালিমপুর ইউনিয়নে রামনাথপুর গ্রামে বসবাসরত নকশবন্দীয়া তরিকার পীরে কামেল মরহুম হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খানের “দরবারে এলাহি জামে মসজিদ” ও দোতলা বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা সংক্ষিপ্ত মিটিং করেন। ওই মিটিংয়ে বক্তারা আগামী ৩০ মে সূর্যখালী মাঠে সমাবেশ ডেকেছে।

তারা সংক্ষুদ্ধ বক্তৃতায় ১৯৯৭ সালের ২৫ মার্চের রাতে আব্দুল হামিদ ও ইয়াহিয়ার নেতৃত্বে ভাঙচুর করা মসজিদ ও বাড়িঘরের কথা উল্লেখ করে ঘোষণা করেন আগামী ৩০ মে সমাবেশ শেষে নকশবন্দিয়া তরিকার পীরে কামেল হযরত মোহাম্মদ  বরকত উল্লাহ খানের (রঃ) মসজিদ ও বাড়ির অবশিষ্ট প্রতিটি ইট খুলে নেওয়া হবে। 

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

এমতাবস্থায় এলাকায় স্থানীয় মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে । সমাবেশ অনুষ্ঠিত হলে মব সৃষ্টি করে মসজিদ ও ঘরবাড়ি পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে যার ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি  ও রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, দেশের সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।  এলাকার সচেতন মহলের দাবি  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য  প্রশাসনের   হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫